ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪, ১৭ অক্টোবর ২০২২
ভারতের কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন আজ
শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে- ফাইল ফটো

২২ বছর পর ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস দলটি নতুন সভাপতি পেতে যাচ্ছে। এ পদের জন্য দলের ভেতরে নির্বাচন হতে যাচ্ছে আজ সোমবার। ২৪ বছর পর প্রথম গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হবেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর।

গোপন ব্যালটের মাধ্যমে দলের নতুন সভাপতি নির্বাচন করবেন রাজ্য কংগ্রেস কমিটিগুলোর ৯ হাজারের বেশি প্রতিনিধি। ভোটের জন্য সারাদেশে ৪০টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৬৮টি বুথ। 

গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা ও বেশ কয়েকজন সিনিয়র নেতার সমর্থনের কারণে খড়গেকে দলের সভাপতি পদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে থারুরও নিজেকে দল পরিবর্তনের জন্য শক্তিশালী প্রার্থী হিসাবে উপস্থাপন করেছেন।  

Advertisement

কংগ্রেস সভাপতি পদে সর্বশেষ নির্বাচন হয় ২০০০ সালে। ঐ নির্বাচনে জিতেন্দ্র প্রসাদ সোনিয়া গান্ধীর কাছে পরাজিত হন। এবার সভাপতি পদের লড়াই সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দূরে থাকার সিদ্ধান্তে সুযোগ পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি বুধবার বলেন, কংগ্রেস সভাপতি নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কে কাকে ভোট দিয়েছে তা কেউ জানবে না। প্রার্থীরা সমান সুযোগ পাবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!