[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সকল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।
শনিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, বিচক্র্যাফ্ট সিয়েরা বিমানটিতে ঠিক কতজন ছিল এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাড়ির ওপর বিমান আছড়ে পড়ায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। তবে, আগুন বা বিমান বিধ্বস্তে বিমানের বাইরের কেউ মারা যায়নি।
.png)
আরো পড়ুন>> সম্মেলন থেকে উঠিয়ে দেওয়া হল চীনের সাবেক প্রেসিডেন্টকে
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার ঠিক আগে কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!