[ আন্তর্জাতিক ]
তাইওয়ানের আকাশে বিধ্বস্ত হলো বিমান
ছবি: সংগৃহীত
তাইওয়ানে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভূখণ্ডটির পিংটাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএনএর প্রতিবেদন অনুযায়ী, নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৬১ বছরের চু ও তার ২৭ বছরের ছেলে রয়েছেন। এখনো বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ শনাক্ত করা যায়নি।
পিংটাঙ্গ বিভাগের অগ্নি ও জরুরি সেবা ব্যুরো জানিয়েছে, স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিটে ইয়ানপু টাউনশিপ নামক জায়গায় একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছি । খবর পেয়ে তাৎক্ষণিক ১২ গাড়ি ও ২২ জন ফায়ার ফাইটার ও উদ্ধারকারীর সমন্বয়ে কয়েকটি টিম সেখানে পাঠানো হয়েছে।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক পাইলটের সহকর্মী সিএনএকে বলেন, চু তার যুবক সময় থেকে অবসর সময়ে বিমান উড়াতে ভালোবাসতেন। সম্প্রতি তার ছেলে বিমান চড়তে শুরু করেছে।
ইটি টুডে বলছে, বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্ত করতে যাচ্ছেন ট্রান্সপোর্টেশন সেফটি কাউন্সিলের কর্মকর্তা ও সদস্যরা।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
তাইওয়ান
লিংক সফলভাবে কপি হয়েছে!