ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে যুদ্ধাপরাধ-মানবাধিকার লঙ্ঘন হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৪, ২৩ অক্টোবর ২০২২
ইউক্রেনে যুদ্ধাপরাধ-মানবাধিকার লঙ্ঘন হয়েছে: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ খুঁজে পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

জাতিসংঘের রাজনৈতিক সম্পর্কিত প্রধান রোসমারি ডি কার্লো নিরপত্তা পরিষদে জানান, এই সপ্তাহে সাধারণ পরিষদে স্বাধীন আন্তর্জাতিক কমিশনের তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই তদন্তে রাশিয়ার সেনাদের বিশাল আকারের সহিংসতা চিহ্নিত করা হয়েছে। তবে সহিংসতা চলাকালে মাঝেমাঝে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইউক্রেনের সেনারা।

Advertisement

দখলকৃত এলাকায় ঘটিত হত্যা, অবৈধ বন্দি, নির্যাতন, চিকিৎসার ঘাটতি, ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসার সারমর্ম নিয়ে নথি সাজিয়েছে কমিশন।

ডি কার্লো বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে ছয় হাজারে বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এরমধ্যে ৩৯৭ জন শিশু রয়েছে। আর মোট নয় হাজার ৬৩৪ জন মানুষ রাশিয়ার হামলায় আহত হয়েছেন। তবে এসব সংখ্যা আরো বেশি হতে পারে। 

সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় জরুরি জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ডি কার্লো। 

তিনি বলেন, যুদ্ধের কারণে গ্যাস ও কয়লার দাম বাড়ায় লাখ লাখ বেসামরিক লোক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। এমনকি, এই শীতে জীবন হুমকির মধ্যে পড়তে পারে।

ইউক্রেনের সরকারের তথ্যানুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কিয়েভ, দিনিপ্রোপেত্রোভস্কি, লভিভ, খারকিভ এবং সামি অঞ্চলে রাশিয়ার হামলায় বিদ্যুতের ৩০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!