ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ২৩ অক্টোবর ২০২২
রাশিয়ায় ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) অঞ্চলটির ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে গভর্নর ইগোর কোবজেভ জানিয়েছেন।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানায়, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। এতে উভয় পাইলটের মৃত্যু ঘটে।

Advertisement

সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন>> মহাসড়কে ‘টাকার বৃষ্টি’

এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে যে বিমানটি এসইউ-৩০ মডেলের ছিল এবং পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।

এর আগে গত সোমবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি আবাসিক ভবনের ওপর রুশ বিমান বাহিনীর এসইউ-৩৪ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৫ জন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!