যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, প্রবল ভূ-কম্পনের কারণে বিভিন্ন শহরের নানা স্থাপনা কেঁপে উঠে।
দেশটির পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নিজ প্রদেশ ইলোকোস নর্তেতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।
.png)
এদিকে, ভূমিকম্পে ক্ষতির কারণে বুধবার রাজধানী শহর লাওয়াগের আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ১১ জন মারা যান এবং আহত হন কয়েকশ মানুষ। এর আগে, ২০১৩ সালের অক্টোবরে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেন্দ্রীয় দ্বীপ বোহলে প্রায় ২০০ মানুষ মারা যান।