বিবিসি জানায়, কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালার কারণে চাংচোউ শহরে অবস্থিত ফক্সকনের কারখানাতেই আটকা পড়েছেন হাজারো শ্রমিক। কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরা নন, চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান– দু’পক্ষই বিপাকে পড়ছে। চাংচোউ শহরের কারখানায় এখন পর্যন্ত কতজন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সে তথ্য এখনও দেয়নি কোম্পানিটি। তবে, স্থানীয় সময় রবিবারেই তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি দাবি করেছে, শ্রমিকদের কেউ বেরিয়ে যেতে চাইলে তাদের আটকানোর চেষ্টা করা হবে না।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সাউথ চায়না মর্নিং পোস্ট
.png)