ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০০ বগি নিয়ে ছুটে রেকর্ড গড়লো সুইজারল্যান্ডের ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ৩১ অক্টোবর ২০২২
১০০ বগি নিয়ে ছুটে রেকর্ড গড়লো সুইজারল্যান্ডের ট্রেন
ছবি: সংগৃহীত

টানা ১০০ বগি নিয়ে যাত্রা করে বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী ট্রেন চালানোর নতুন রেকর্ড গড়েছে সুইজারল্যান্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পরপর ১০০ বগির কারণে ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা ছিল ট্রেনটি। আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়ে ফেলে ট্রেনটি।

সুইজাল্যান্ডের প্রকৌশল খাতের অর্জনকে বিশ্বের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়। আর এ আয়োজন করা হয় সুইস রেলওয়ের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে।

Advertisement

গত শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে প্রায় দুই কিলোমিটার লম্বা এই যাত্রীবাহী ট্রেনটি চালিয়েছে দেশটির রিহেটিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। সাড়ে ৪ হাজার আসনের ট্রেনটিতে ট্রেনটিকে বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন বলা হচ্ছে।

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর স্বীকৃতি পাওয়া পূর্ব সুইজারল্যান্ডের প্রেডা থেকে আলভ্যানিউ পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রেডা ও আলভ্যানিউর উচ্চতা যথাক্রমে ১ হাজার ৭৮৮ মিটার ও ১ হাজার মিটার।

আরো পড়ুন>> ইমরান খানের লং মার্চের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

প্রেডা থেকে আলভ্যানিউ পর্যন্ত পুরো রেলপথই খুব অসমতল, বিশেষ করে পুরো লাইনটি ন্যারো গেজ হওয়ায় এই ট্রেনের যাত্রা সংশ্লিষ্ট সবাইকে অবাক করেছে। এক হাজার ৯১০ মিটার লম্বা ট্রেনটি যাত্রা পথে ২২টি টানেল ও গভীর উপত্যকার ওপর দিয়ে ৪৮টি সেতু পার হয়েছে।

৭ জন চালক ও ২১ জন প্রকৌশলী এ ট্রেন চালানোয় যুক্ত ছিলেন। প্রথম পরীক্ষায় ট্রেন থামানোর জন্য মূল চালক আন্দ্রেস ক্রামের (৪৬) অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলেন।

পরে বিশেষ যোগাযোগব্যবস্থা চালু করে একই গতিতে ট্রেনটি পরিচালনায় সক্ষম হন চালকেরা। এর আগে সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনের রেকর্ড ছিল বেলজিয়ামের দখলে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!