ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৩১ অক্টোবর ২০২২
ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে তাণ্ডব চালানো শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘নালগায়ে’র প্রভাবে সৃষ্ট বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের গ্রামগুলো। স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলে ৫৩ জন মারা গেছে। সেখানে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে।

মিন্দানাওয়ের বাংসামোরো অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক প্রধান নাগুইব সিনারিম্বো বলেন, দুই দিন পর কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। তাই এখন উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের লক্ষ্যে কাজ করছেন। 

Advertisement

কাদা ও আবর্জনার মাঝে মৃতদেহ খুঁজছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, মৃতদের ঘরবাড়ি পরিষ্কার করার কাজটিতে হাত দিয়েছেন স্থানীয়রা।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, বন্যায় ফিলিপাইনজুড়ে এখনো ৬৩ জন নিখোঁজ রয়েছেনে। পাশাপাশি এতে আহত হয়েছেন ৬৯ জন।

আরো পড়ুন>> ১০০ বগি নিয়ে ছুটে রেকর্ড গড়লো সুইজারল্যান্ডের ট্রেন

শনিবার (২৯ অক্টোবর) ক্রান্তীয় ঝড় ‘নালগায়ে’র তাণ্ডবে ফিলিপাইনের গ্রামগুলো তছনছ হয়ে যায়। এতে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়। 

দেশটিতে ‘নালগায়ে’ আঘাত হানে ‘অল সেইন্টস’ ডে’ উদযাপনের সময়। এ দিনে সেখানকার লাখ লাখ মানুষ তাদের প্রিয়জনের কবর দেখতে যান। 

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর যেসব ঝড় মানুষ ও গবাদী পশুর প্রাণহানি ঘটায়; খামার, বাড়িঘর, রাস্তা ও ব্রিজ ধ্বংস করে, সেগুলো উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ঝড় ফিলিপাইন
লিংক সফলভাবে কপি হয়েছে!