ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খেরসনে পিছু হটছে রুশ সেনারা, আতঙ্কে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ৪ নভেম্বর ২০২২
খেরসনে পিছু হটছে রুশ সেনারা, আতঙ্কে ইউক্রেন
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউক্রেনের খেরসনের রাজধানী খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। খেরসনে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা কিরিল স্রেমোসোভ বৃহস্পতিবার রুশপন্থি একটি অনলাইন পোর্টালকে এ তথ্য জানান। এতে কৌশলগত যেকোনো ঘটনার শঙ্কা করছে ইউক্রেনের সেনাবাহিনী।

রুশ সেনাদের খেরসন শহর ছাড়ার খবরটিকে বেশ সতর্কতার সঙ্গে নিচ্ছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। কিয়েভের একজন কর্মকর্তা জানান, রাশিয়া হয়তো ইউক্রেনের সেনাদের ফাঁদে ফেলতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। রুশ সেনাদের খেরসন শহর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

খেরসন শহরের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা আর উড়ানো হচ্ছে না। এতে পশ্চিমা ও তার মিত্রদের বোঝানো হবে যে, রুশ সেনারা খেরসন শহর ছেড়ে চলে গেছে। এখন ইউক্রেনের সেনারা সেখানে প্রবেশ করতে পারবে। কিন্তু আসলে ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নেবে রুশ সেনারা।

Advertisement

এ ব্যাপারে ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেন, এটি একটি ফাঁদ হতে পারে। নতুন করে উস্কানি তৈরির কৌশল হতে পারে এটি। তারা (রুশ সেনারা) এমন একটি ধারণা তৈরি করতে চায় যে, ই অঞ্চল পরিত্যক্ত এবং এখানে প্রবেশ করা নিরাপদ। তারা আসলে শহুরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পরই বিনা রক্তপাতে পুরো খেরসন দখল করেছিল রুশ সেনারা। কিন্তু এখন খেরসন পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে খেরসন শহর ছাড়ার পরিকল্পনা করছে মস্কো বাহিনী।

খেরসন শহরটি দিনিপ্রো নদীর পাশে অবস্থিত। এখন রুশ সেনারা নদীর পশ্চিম তীর থেকে সরে এসে নদীর পূর্ব দিকে চলে যাচ্ছে। সেনাদের সঙ্গে সেখানে থাকা বেসামরিকদের নদীর একপার থেকে অন্য পারে নিয়ে যাওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!