সংবাদমাধ্যম সূত্রে খবর, আমির গোপাং নামের পাকিস্তানের করাচি শহরের বাহাদুরাবাদ থানার ওই পুলিশ কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে অজানা উৎস থেকে ১০ কোটি টাকা ঢোকার পর তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান। তার ব্যাংক অ্যাকাউন্টে বেতন-সহ জমা হয় মোট ১০ কোটি টাকা।
তিনি বলেন, ‘এত টাকা অ্যাকাউন্টে ঢুকেছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে এর আগে কয়েক হাজার টাকার বেশি কখনও ছিল না। টাকা ঢোকার পর নিশ্চিত হতে আমি ব্যাঙ্কে যোগাযোগ করি। ব্যাংক থেকে আমাকে জানানো হয়, সত্যিই আমার অ্যাকাউন্টে ১০ কোটি টাকা পাঠানো হয়েছে।’
.png)
তবে এ ঘটনার কিছু সময় পরই ওই পুলিশ কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করা হয়।
আরো পড়ুন>> প্রেমিকার বুকে ৩৭ বার ছুরি চালিয়ে হত্যা, কারাগারে সেই বক্সারের রহস্যময় মৃত্যু!
আমির জানান, ব্যাংক থেকে তার এটিএম কার্ডটিও ব্লক করা হয়েছে। এর ফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তাকে।
পুলিশের পক্ষ থেকে এরইমধ্যে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই টাকা কোন অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে, তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
পাকিস্তানের লারকানা এবং সুক্কুরেও একই রকমের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লারকানায় তিন জন পুলিশ কর্মকর্তা এবং সুক্কুরে এক জন পুলিশ কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে অজানা উৎস থেকে পাঁচ কোটি টাকা করে পাঠানো হয়েছে। এই বিষয়েও তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার