রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫১ জনকে হত্যা করেন উগ্র শ্বেতাঙ্গ ব্রেনটন। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বর্বর গণহত্যা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের সবচেয়ে বড় শহর ক্রাইসচার্চ শহরের দুটি মসজিদে বন্দুক হামলা চালান ব্রেনটন। তার হামলায় ৫১ জন মুসলিম নিহত এবং ৪০ জন আহত হন। সেই দায়ে ২০২০ সালে তাকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন সাজা দেন আদালত।
.png)
ঐ রায়ে প্রথমবার কোনো ব্যক্তিকে সারাজীবন কারাগারে থাকার আদেশ দেন নিউজিল্যান্ডের আদালত।
২০২১ সালের নভেম্বরে ব্রেনটনের আইনজীবী টনি ইল্লিস জানান, ব্রেনটন রায়ের বিরুদ্ধে আপিল করার বিবেচনা করছেন। তাকে জোর করে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইল্লিস মঙ্গলবার এক ইমেইলের প্রতিরোত্তর দিয়েছেন। তিনি রয়টার্সকে বলেন, ব্রেনটনের প্রতিনিধিত্ব করছি না।
ব্রেনটন একজন অস্ট্রেলিয়ান নাগরিক। অটোমেটিক অস্ত্রের মতো অস্ত্র নিয়ে দুটি মসজিদে প্রবেশ করেন ব্রিনট। শুক্রবারে জুমার নামাজের সময় সামরিক কায়দায় এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন তিনি। ঐ সময় তার মাথায় থাকা ক্যামেরায় বর্বর ঘটনার লাইভ প্রচার হচ্ছিল।