ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করছে ফেসবুকের মেটা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ৯ নভেম্বর ২০২২
বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করছে ফেসবুকের মেটা
প্রতীকী ছবি

চলতি বছরের সবচেয়ে বড় সংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। কর্মী ছাঁটাইয়ের এ সংখ্যা প্রতিষ্ঠানটির ১৩ শতাংশ। 

মেটার খরচ বেড়ে যাওয়ার জেরে এ বিশাল সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে মেটা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেসলার অন্যতম মালিক ইলন মাস্ক ও মাইক্রোসফট কোম্পানির কর্মী ছাঁটাইয়ের পথ ধরেই মেটার ১৮ বছরের ইতিহাসে প্রথমবার ১১ হাজার কর্মীকে চাকরিচ্যুত করছে। 

Advertisement

করোনা মহামারির সময় প্রযুক্তি কোম্পানিগুলো এবং তাদের মূল্য কয়েক দশকে অনেক বেড়ে দাঁড়িয়েছিল। তবে উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রুত সুদের হার বাড়ায় বেকায়দায় পড়ে প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলো।

কর্মীদের উদ্দেশ্যে মেটার প্রধান নির্বাহী অফিসার (সিইও) মার্ক জাকার্বার্গ এক বার্তায় বলেন, শুধুমাত্র অনলাইন ব্যবসা আগের সময়ে ফিরে যায়নি, বরং ক্ষুদ্র ব্যবসা নিম্নগামী হয়েছে, প্রতিযোগিতা বেড়েছে এবং বিজ্ঞাপনে আমার প্রত্যাশার চেয়ে বেশি লাভ কমেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!