সম্প্রতি ভারতে ভাইরাল হওয়া এক ডেলিভারি বয়ের ভিডিওতে দেখা গেছে, সড়কের মাঝে স্কুটি থেকে নেমে এক ডেলিভারি বয় নাচছেন। প্রথমে তিনি স্কুটি থেকে নামেন। তারপর তুমুল নাচ শুরু করেন । মূলত জোমাটোর পোশাক পরা ঐ যুবক ‘রিল’ বানাচ্ছেন। যা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
Me : delivery guy is late maybe he must have been stuck in traffic.
— Mask 🎭 (@Mr_LoLwa) November 8, 2022
Le delivery guy: pic.twitter.com/2xTpuI8dYO
.png)
এদিকে, ভিডিওটি শেয়ার করে মানুষ নানা রকম মন্তব্য করছেন। অনেকে বলছেন, এখন যদি অর্ডার ডেলিভারি করতে দেরি হয়, তাহলে কী হবে!
ভিডিওটি শেয়ার করে একজন লিখেন, অর্ডার দেরি হলে মানুষ মনে করে ডেলিভারি বয় যানজটে আটকে আছে। কিন্তু ডেলিভারি বয় রিল বানাতে ব্যস্ত।
আরেকজন লিখেছেন– খাবার অবশ্যই ঠান্ডা হয়ে গেছে। আজ থেকে টিপস দেওয়া বন্ধ করুন।