[ আন্তর্জাতিক ]
খেরসন শহর ছেড়ে এলো রুশ সেনারা: তাস
ছবি: সংগৃহীত
দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের খেরসন শহর থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে খেরসনের সঙ্গে খেরসনের শহরের একমাত্র সড়ক সেতুর স্পেন ধ্বংস করা হয়েছে। অর্থ্যাৎ দিনেপ্র নদীর পশ্চিমভাগ থেকে রুশ সেনাদের সরানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তাস রুশ সেনাদের খেরসন শহর থেকে প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে।
.png)
ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রাশিয়ার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে মস্কোর সামরিক বাহিনীর পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসন শহরে কোনো সেনা হতাহত হননি। কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম এবং কোনো ভারী অস্ত্রও ফেলে আসা হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!