ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ১৬ নভেম্বর ২০২২
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বলল রাশিয়া
দিমিত্রি পেসকভ- ফাইল ফটো

ইউক্রেনের সীমান্তের কাছে পূর্ব পোল্যান্ডে দুটি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে রাশিয়ার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মঙ্গলবার ন্যাটোভুক্ত পোল্যান্ডের লুবলিন ভয়েভোডশিপের প্রজেওডো গ্রামে শস্য শুকানোর যন্ত্রে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে এ মন্তব্য করেন পেসকভ।

পেসকভ সিএনএনকে বলেন, দুর্ভাগ্যবশত আমার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।

Advertisement

এর আগে, মঙ্গলবার পোল্যান্ডের রেডিও জেট গোপন সূত্রে জানায়, পোল্যান্ডের লুবলিন ভয়েভোডশিপের প্রজেওডো গ্রামে শস্য শুকানোর যন্ত্রে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ক্ষেপণাস্ত্র হামলা এমন জায়গায় পৌঁছেছে যেখানে ইউক্রেনের সীমান্ত রয়েছৈ। 

প্রতিবেদন অনুযায়ী, দুটি ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি তা উল্লেখ করা হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকায় রাশিয়ার হামলা চালানোর কোনো লক্ষ্য নেই। 

প্রজেওডো গ্রামের ঘটনাস্থল থেকে যে ধ্বংসস্তুপ দেখা গেছে তার সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র- তাস।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!