ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
ইসরায়েলি তেলবাহী জাহাজে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
ওমানের পানিসীমায় ইসরাইলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
গত সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে ওমান উপকূলের কাছে ওই তেলের জাহাজে হামলা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, জাহাজটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। জাহাজটির মালিক এক ইহুদি ধনকুবের। তবে ড্রোন হামলায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ইসরায়েলের দাবি ইরান আত্মাঘাতী ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!