নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রাচ্যভিত্তিক একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে আলজাজিরা জানায়, মঙ্গলবার রাতে ওমান উপকূলে হামলার ঘটনা ঘটে।
ঐ অঞ্চলে শিপিং পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, আমরা একটি ঘটনা সম্পর্কে সচেতন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
.png)
তেল ট্যাঙ্কারটি লাইবেরিয়ান পতাকাবাহী প্যাসিফিক জিরকন বলে চিহ্নিত করেছেন ঐ কর্মকর্তা। এ ট্যাঙ্কারটি সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং দ্বারা পরিচালিত হয়, যা ইসরায়েলি বিলিয়নিয়ার ইদান ওফারের মালিকানাধীন একটি কোম্পানি।
ইস্টার্ন প্যাসিফিক শিপিং এক বিবৃতিতে জানিয়, তেলবাহী প্যাসিফিক জিরকনে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান উপকূল থেকে ট্যাঙ্কারের দূরত্ব ছিল ২৪০ কিলোমিটার।
এদিকে, কোম্পানিটি জানায়, ট্যাঙ্কারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সব ক্রু নিরাপদে রয়েছে। ট্যাঙ্কারটিও অক্ষত রয়েছে।