ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ইসলামি বিপ্লবের নেতা খোমেনির বাড়িতে আগুন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৪, ১৯ নভেম্বর ২০২২
ইরানে ইসলামি বিপ্লবের নেতা খোমেনির বাড়িতে আগুন, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনির বাড়িত আগুন লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার খোমেনির বাড়িতে আগুন লাগানোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পশ্চিম মারকাজি প্রদেশের খোমেইন শহরের বাড়িটিতে আগুন জ্বলছে। এছাড়া বিক্ষোভকারীরা বাড়ির সামনে উল্লাস করছে।

খোমেইন শহরের এ বাড়িতেই জন্মেছিলেন খোমেনি। শহরের নাম থেকেই তার উপাধি খোমেনি হয়। পরে বাড়িটি জাদুঘরে পরিণত করা হয়।

Advertisement

ইরানের চলমান বিক্ষোভে অংশগ্রহণকারী অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক ফিফটিন থাউজ্যান্ড তাসভির বলেছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে।

পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত সৈয়দ রুহুল্লাহ মুসাবী খোমেনি ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের নেতা। যার ফলশ্রুতিতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভী ক্ষমতাচ্যুত হন এবং ২৫০০ বছরের পুরনো পারসিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে।

বিপ্লবের পর খোমেনি ইসলামি প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ৪ জুন আয়াতুল্লাহ আলী খামেনি তার স্থলাভিষিক্ত হন।

উল্লেখ, ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইরান। ইরানবিষয়ক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!