ইরানে বিক্ষোভে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত
বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার ইরানের খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে এ ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, খুজেস্তানের ইজেহ শহরের একটি ব্যস্ত মার্কেটের কাছে দুটি মোটরসাইকেল আসে। মোটরসাইকেলগুলো থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
.png)
হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন বা ব্যক্তি দায় স্বীকার করেনি।
ইরানের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর সিরাজের শাহ চেরাগ মৌসলিয়ামে সশস্ত্র হামলায় ১৩ জন নিহত হন। সেই হামলার দায় স্বীকার করেছিল ইসলামি স্টেট গ্রুপ।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীর মৃত্যুকে ঘিরে ইরানে বিক্ষোভ শুরু হয়। ইরানের নারী পোশাক নীতি ভাঙার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তিনদিন পর তার মৃত্যু হয়। সেই থেকে দেশটিতে একের পর এক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।