ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সঙ্গে কেউ না থাকায় ভর্তি নিল না হাসপাতাল, রাস্তাতেই হল সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২২ নভেম্বর ২০২২
সঙ্গে কেউ না থাকায় ভর্তি নিল না হাসপাতাল, রাস্তাতেই হল সন্তানের জন্ম
ছবি: সংগৃহীত

ভর্তি নেয়নি না হাসপাতাল। তাই নিরুপায় হয়ে পার্শ্ববর্তী রাস্তাতেই সন্তানের জন্ম দিয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে ঘটেছে এই ঘটনা। এই নিয়ে একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর, প্রসবযন্ত্রণা ওঠার পর ওই নারী নিজে নিজেই তিরুপতির একটি হাসপাতালে ভর্তি হতে যান। কিন্তু সঙ্গে কেউ না থাকায় হাসপাতালের কর্মীরা তাকে ভর্তি নিতে অস্বীকার করেন।

এর পরই ওই নারী হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। প্রবল প্রসবযন্ত্রনায় কাতরাতে কাতরাতে রাস্তাতেই বসে পড়েন তিনি। তাকে ওই অবস্থায় দেখে স্থানীয় কিছু মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসেন। সাহায্য করেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক কর্মীও।

Advertisement

আরো পড়ুন>> যেভাবে বুলেট ট্রেনের জটিল সমস্যার সমাধান করল মাছরাঙা

কিছু নারী রাস্তাতেই চাদর দিয়ে ওই নারীর চারদিক ঢেকে দেন। হাসপাতালের সামনের রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই নারী। পরে অবশ্য জনতার চাপের মুখে মা এবং সদ্যোজাতকে ভর্তি নিতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষ।

তিরুপতি জেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রীহরি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র: দ্য ওয়্যার, আনন্দাবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!