[ আন্তর্জাতিক ]
মেসিদের হারানোর আনন্দে বুধবার ছুটি ঘোষণা করলো সৌদি
ছবি: সংগৃহীত
ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারানোর আনন্দে ভাসছে সৌদি আরব।
আন্তর্জাতিক মঞ্চে অর্জিত এ সাফল্য উদযাপন করতে কাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
খলজিটাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
.png)
প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করতে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছুটি সারাদেশের সরকারি ও ব্যক্তিগত খাত এবং সব শিক্ষার্থীরা উপভোগ করবেন।
বর্তমান বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে মঙ্গলবার কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে ২ গোলে হারায় সৌদি আরব। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর কাণ্ড।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!