যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৭
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার চ্যাসাপেকের ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
চ্যাসাপেক শহর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, স্যাম সার্কেরের ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীও নিহত হয়েছেন।
.png)
#BREAKING Chesapeake police confirm they responded to the Sam’s Circle Walmart for an active shooter. Multiple people have died and multiple people are injured. @WAVY_News pic.twitter.com/wF6faU4swL
— Michelle Wolf (@MichelleWolfTV) November 23, 2022
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে ১০ জনের বেশি লোক নিহত হননি। এদিকে, হামলাকারী ওয়ালমার্টের কোনো কর্মী কিনা তা এখনো স্পষ্ট হতে পারেনি পুলিশ।
তবে বুধবার সকালে পুলিশের বরাতে চ্যাসাপেক শহর কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে পুলিশ ঘটনাটির সাড়া দেয় এবং ওয়ালমার্টে ঢোকার পর অনেক মানুষের মরদেহ শনাক্ত করা হয়। একইসঙ্গে আহতদের উদ্ধার করা হয়।
চ্যাসাপেক পুলিশের কর্মকর্তা লিও কসিনস্কি সিএনএন-কে বলেন, নিহতদের মধ্যে হামলাকারী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ওয়ালমার্ট ঘটনার তদন্তের সময় দূরে থাকার অনুরোধ করেছে শহর কর্তৃপক্ষ।
সূত্র- রয়টার্স, সিএনএন ও এনডিটিভি।