[ আন্তর্জাতিক ]
চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১০
ছবি: সংগৃহীত
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের এক আবাসিক বহুতল ভবনে আগুনের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরো ৯ জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঐ বহুতল আবাসিক ভবনে আগুন লাগে। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনজিয়াং।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, জিনজিয়াংয়ের বহুতল ঐ আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ রোগীদের জরুরি সেবা দেওয়ার পরও ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দগ্ধ ৯ জনেরর অবস্থা আশঙ্কামুক্ত।
.png)
এদিকে, বৈদ্যুতিক সমস্যা থেকে এ আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
চীনের ভবন নির্মাণে দুর্নীতি আর দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রায় সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের স্বাক্ষী হয় বিশ্ব। চলতি সপ্তাহেই দেশটির মধ্যাঞ্চলীয় শহর আনইয়াংয়ের একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হন। আর আহত হন দু’জন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!