ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৬ নভেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা
ফাইল ফটো

সিরিয়ায় থাকা নিজেদের পেট্রোল ঘাঁটিতে রকেট হামলা চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি। যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে এমন সময় হামলার ঘটনা ঘটলো যখন তুরস্ক ও সিরিয়ার সীমান্তে চরম উত্তেজনা চলছে।

গত ১৩ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের পর সশস্ত্র কুর্দি দল ওয়াইপিজে এবং পিকেকের ওপর দায় চাপিয়ে সিরিয়ায় অবস্থানরত কুর্দি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা। যদিও ইস্তাম্বুলে বোমা হামলায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে কুর্দি দলগুলো। এরপর থেকে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।   

নিজেদের ঘাঁটিতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে অবস্থানরত যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি এবং কোনো কিছুর ক্ষতি হয়নি।

Advertisement

তবে এ হামলা কারা চালিয়েছে সেটি জানায়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

এদিকে, সশস্ত্র জঙ্গি দল আইএসআইএসের উত্থান রুখতে সিরিয়ায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সেনারা। আইএসআইএসের বিরুদ্ধে এ লড়াইয়ে তাদের সহায়তা করে থাকে কুর্দি দল ওয়াইপিজে। ফলে তাদের স্থাপনা লক্ষ্য করে তুরস্ক হামলা চালানোর পর দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!