চীনের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের অন্যান্য অঞ্চলের তুলনায় গুয়াংঝু ও চংকিং নামক শহরে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্তের হার বেশি।
.png)
এদিকে, সরকারের কঠোর ‘জিরো কোভিড নীতি’র কারণে চীনের বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির হাজার হাজার মানুষ। গত তিনদিন ধরে চলা এ বিক্ষোভ শি জিনপিং সরকারকে চাপের মধ্যে ফেলেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমছিতে একটি ভবনে আগুন লাগে। সেই ভবনে আটকেপড় ১০ জনের মৃত্যুর পর রাস্তায় বিক্ষোভে নেমে আসেন হাজার হাজার মানুষ।
তাদের দাবি, ঐ স্থানে লকডাউন থাকার কারণে আগুন লাগা ভবনের মানুষদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে তারা পুড়ে মারা যান। এর প্রতিবাদে সাংহাইসহ বিভিন্ন বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন মানুষ।