ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানবন্দরে লাগেজে ধরা পড়লো জ্যান্ত বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ২৮ নভেম্বর ২০২২
বিমানবন্দরে লাগেজে ধরা পড়লো জ্যান্ত বিড়াল
ফাইল ফটো

নিষিদ্ধ বস্তু পাচার প্রতিরোধে সব বিমানবন্দরে বসানো হয় নিরাপত্তা মেশিন। সেই মেশিনে স্ক্যানার শনাক্ত করে অবৈধ জিনিস। ধরা পড়লে করা হয় জেল-জরিমানা। তবে এবার বিমানবন্দরে লাগেজে ধরা পড়ল একটি জ্যান্ত বিড়াল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিন্ন রকম এ ঘটনা ঘটেছে।

নিউইয়র্ক পোস্ট জানায়, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা এক যাত্রীর লাগেজ স্ক্যান করলে ‘সন্দেহজনক’ কিছুর উপস্থিতি টের পান। তারা লাগেজটি খুললেই সেটি থেকে বেরিয়ে আসে কমলা রঙের জ্যান্ত একটি বিড়াল।

Advertisement

নিউইয়র্ক থেকে ফ্লোরিডার ওরল্যান্ডোর উদ্দেশে ভ্রমণের টিকিটে যাচ্ছিলেন লাগেজের মালিক। তাকে যাত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  জিজ্ঞসাবাদে তিনি জানান, বিড়ালটি তার পরিবারের এক সদস্যের।

নিউইয়র্ক পোস্ট আরো জানায়, ঐ ফ্লাইটে যেতে না পারলেও পরদিন যাত্রীকে অন্য বিমানের ফ্লাইটে বিড়ালসহ যেতে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: বিড়াল
লিংক সফলভাবে কপি হয়েছে!