[ আন্তর্জাতিক ]
ইউরোপে আর তেল বেচবে না রাশিয়া
ফাইল ফটো
রাশিয়ার প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করায় ইউরোপে আর তেল বিক্রি করবে না বলে জানিয়েছেন দেশটির বৈদেশিক কর্মকর্তা মিখাইল উলয়েনভ।
উলয়েনভ ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার তেলের দাম নির্ধারণ করা প্রত্যাখ্যান করেছে মস্কে। এখন ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই বাঁচতে হবে।
Starting from this year #Europe will live w/o Russian oil. #Moscow has already made it clear that it will NOT supply #oil to those countries who support anti-market price cap. Very soon the #EU will blame #Russia for using oil as a weapon.
— Mikhail Ulyanov (@Amb_Ulyanov) December 3, 2022
.png)
ভিয়েনার আন্তর্জাতিক সংগঠনের রাশিয়ার স্থানীয় প্রতিনিধি উলয়েনভ টুইটারে লিখেন, রাশিয়ার তেল ছাড়াই ইউরোপকে বাঁচতে হবে।
তিনি আরো বলেন, যেসব দেশ ও তাদের সমর্থনকারী রাশিয়ার তেলের ওপর দাম নির্ধারণ করেছে তাদের কাছে তেল না পাঠাতে সিদ্ধান্ত নিয়েছে মস্কো। এতে রাশিয়ার বিরুদ্ধে তেলকে অস্ত্র হিসেবে অভিযুক্ত করতে চাইবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!