ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোসাদের হয়ে কাজ করার দায়ে ইরানে চারজনের ফাঁসি 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৩, ৫ ডিসেম্বর ২০২২
মোসাদের হয়ে কাজ করার দায়ে ইরানে চারজনের ফাঁসি 
ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে ইরানে চার জনকে ফাঁসি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরো তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে ।

গত বুধবার আদালতের রায়ের পর রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন- হোসেইন ওরদোখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান ও মানুচেহর শাহবন্দি বোজান্দি।

ইরানের বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভোরে তাদের ফাঁসি দেওয়া হয়।

Advertisement

বিচার বিভাগের ওয়েবসাইটে তাদের ‘দুর্বৃত্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দাদের হয়ে সরকারি, বেসরকারি সম্পদ ধ্বংস, চুরি ও অপহরণের মতো অভিযোগ আনা হয়েছে।

সুইডেনে থাকা মোসাদের একজন এজেন্টের কাছ থেকে তারা নির্দেশনা পেয়েছিল বলে জানিয়েছে তেহরান।

বিচার বিভাগের মতে, এ ব্যক্তিদের সবার অতীত অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে হোসেইন ওরদোখানজাদেহ মোসাদের সঙ্গে কথিত যোগসূত্রের প্রধান ব্যক্তি ছিল। তুরস্ক থেকে গ্রিসে প্রবেশের চেষ্টার দায়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্রিসে বন্দি ছিল সে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!