বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।
পশ্চিম জাভা প্রদেশের বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং ও মেট্রো টিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণ ঘটে।
.png)
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান বলেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানায়, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
রয়টার্স বলছে, বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে অতীতে সন্ত্রাসীরা বিশ্বের বৃহত্তম মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এ দেশে হামলা চালিয়েছে। এর মধ্যে গির্জা, পুলিশ স্টেশন এবং বিদেশিদের বেশি আনাগোনা থাকে এমন স্থানও রয়েছে।