ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ব রেকর্ড গড়তে পানিতে ঝাঁপ দিয়ে জ্ঞান হারালেন ডুবুরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ৯ ডিসেম্বর ২০২২
বিশ্ব রেকর্ড গড়তে পানিতে ঝাঁপ দিয়ে জ্ঞান হারালেন ডুবুরি
প্রতীকী ছবি

বিশ্বরেকর্ড করতে পানির গভীরে উঁচু থেকে লম্বা ঝাঁপ দিয়ে জ্ঞান হারিয়েছেন ৪৩ বছর বয়সী এক ডুবুরি। মিগুয়েল লোজানো নামের এ ডুবুরি স্পেনের বার্সেলোনার বাসিন্দা।

লোজানো এর আগও দুইবার এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করেছেন। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল, গত দুইবারের রেকর্ড ভেঙে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করা।

মিগুয়েল লোজানো বলেন, আমার জ্ঞান ফেরার পর দেখলাম মুখে একটি অক্সিজেনের মাস্ক দেওয়া রয়েছে। রেকর্ড গড়তে না পেরে প্রথমে আমার নিজের ওপর খুব রাগ হচ্ছিল। তারপর ভাবলাম, যাক প্রাণে তো বেঁচে রয়েছি, এটাই অনেক!

Advertisement

এ ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় ডুবুরিদের পাশে সবসময় উদ্ধারকারীদের একটি দল থাকে। সে সময় তাদের সাহায্যেই লোজানোকে পানির গভীর থেকে দ্রুত টেনে তোলা হয়। তাৎক্ষণিক অক্সিজেন দিয়ে তার শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া স্বাভাবিক রাখা হয়। এর ফলে প্রাণে বেঁচে যান লোনাজ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!