শিশুটির নাম হেদায়েত মুন্সি। ছয় বছর বয়সী হেদায়েত ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী মো. ইনামুল মুন্সির ছেলে। শিশুটি বাকপ্রতিবন্ধী ছিল।
হেদায়েতের চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে যায় হেদায়েত। সেখান থেকে একটি রুটি খেতে খেতে চলে আসে ছেলেটি। এরপর তার বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে পুকুরে রুটি ভাসতে দেখে আমাদের খবর দেন প্রতিবেশীরা। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর হেদায়েতের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। ছেলেটি পানিতে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ৯৯৯- এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।