ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একে একে ৬ নাবিকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ২০ ডিসেম্বর ২০২২
একে একে ৬ নাবিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে যুদ্ধজাহাজডুবির ঘটনায় ৬ নাবিকের মৃতদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। মঙ্গলবার দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার রাতে থাইল্যান্ডের উপসাগরে শতাধিক ক্রু নিয়ে ঝড়ের কবলে পড়ে এ যুদ্ধজাহাজটি। এ ঘটনায় ৩১ জন নাবিক নিখোঁজ ছিলেন।

বিবিসি থাইল্যান্ডের নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, ডুবে যাওয়া যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়।

Advertisement

থাই কর্তৃপক্ষ জানায়, জাহাজডুবির পর ৭৫ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!