ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২২ ডিসেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট!
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, নিরাপত্তাজনিত বিষয়ে ইউরোপের দেশগুলো অনেকাংশে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এখন থেকে উচিত, এ নির্ভরশীলতা কমিয়ে আনা।

জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত বাগদাদ শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ম্যাক্রোঁর মতে, নিজেদের নিরাপত্তা রক্ষায় ইউরোপকে স্বনির্ভর হতে হবে। এমনকি ন্যাটোর ওপর ইউরোপের সদস্য দেশগুলোর নিয়ন্ত্রণ বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন ম্যাক্রোঁ।

Advertisement

ম্যাক্রোঁ আরো বলেন, ইউরোপকে প্রযুক্তি ও প্রতিরক্ষাখাতের সক্ষমতায় স্বনির্ভরতা অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্রের ওপর থেকেও নির্ভরতা কমাতে হবে। ইউরোপ যদি স্বনির্ভর ও শক্তিশালী হলে ন্যাটোর মধ্যে থেকেও ইউরোপ আরো স্বায়ত্ত্বশাসিত হতে পারবে।

তিনি আরো বলেন, ন্যাটোর ভেতর, ন্যাটোর সঙ্গে থাকবো; কিন্তু ন্যাটোর ওপর নির্ভরশীল হয়ে পড়বো না। ইউরোপের সব দেশের উচিত এমন একটি দৃষ্টিভঙ্গি পোষণ করা।

ম্যাক্রোঁ আরো বলেন, সামরিক জোট এমন কোনো বিষয় নয়, যার ওপর আমার পুরোপুরি নির্ভর করতে হবে। এটি একটি উত্তম অপশন ও একত্রে কাজ করার অঙ্গীকার মাত্র। তবে আমাদের অবশ্যই কৌশলগত স্বার্থ ও স্বনির্ভরতার বিষয়টি দেখতে হবে।

ম্যাক্রোঁ এমন সময় এসব কথা বলেছেন যখন রুশ হামলায় বিধ্ব্স্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

এর আগে, সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারকে অভিনন্দন জানান ম্যাক্রোঁ। তাছাড়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭ আয়োজনের জন্য মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিরও প্রশংসা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!