বুধবার (২১ ডিসেম্বর) রাজধানী মস্কোতে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
প্রতিরক্ষা প্রধানদের প্রতি দেওয়া ভাষণে পুতিন বলেন, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে রুশ সরকারের কোনও আর্থিক সীমা নেই।
.png)
তিনি আরো বলেন, দশ মাসের সংঘাতে ড্রোনের প্রয়োজনীয়তার বিষয়টিতে বিশেষ মনোযোগ দিতে হবে।
রাশিয়ার হাইপারসনিক সারমাত ক্ষেপণাস্ত্র, যা ‘সাটান দ্বিতীয়’ হিসেবে পরিচিত, তা অদূর ভব্যিষতে সেনাবাহিনীতে মোতয়েনের উপযুক্ত হবে বলেও মন্তব্য করেছেন পুতিন।
আরো পড়ুন>> নেই কোনও দরজা-দেয়াল, অদ্ভুত মডেলের পাবলিক টয়লেট নিয়ে তীব্র সমালোচনা
রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো সামরিক জোট নিজেদের পূর্ণ সামর্থ্যের ব্যবহার করছে।
সিরিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে সামরিক নেতাদের অভিজ্ঞতা সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিরক্ষা প্রধানদের ‘বীর’ আখ্যায়িত করে প্রশংসাও করেছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: ব্লুমবার্গ