ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিনামূল্যে শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন যুদ্ধরত রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ২৯ ডিসেম্বর ২০২২
বিনামূল্যে শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন যুদ্ধরত রুশ সেনারা
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে প্রায় তিন লাখ নতুন সেনা পাঠিয়েছে রাশিয়া। এই সেনারা তাদের শুক্রাণু বিনা মূল্যে শুক্রাণু ব্যাংকে জমা রাখতে পারবেন। এ বিষয়ে সব ধরনের খরচ বহন করবে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস।

রাশিয়ার ইউনিয়ন অব লইয়ারসের প্রধান ইগোর ত্রুনভ বার্তা সংস্থা তাস’কে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তার আবেদনে সাড়া দিয়েছে। তিনি রুশ সেনাদের শুক্রাণু বিনা মূল্যে সংরক্ষণের জন্য আবেদন জানিয়েছিলেন। বাধ্যতামূলক চিকিৎসা ইনস্যুরেন্স বদলেরও আবেদন জানান তিনি।

Advertisement

ইউক্রেন যুদ্ধে রাশিয়া তিন লাখ সংরক্ষিত বাহিনীকে একত্রিত করেছে। সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এরপর অনেক সেনা শুক্রাণু হিমায়িত রাখার জন্য ক্লিনিকগুলোতে যোগাযোগ করেন।

আরো পড়ুন>> গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক!

রুশ আইনজীবী ত্রুনভ টুইটারে এক ঘোষণায় বলেছেন, তার ইউনিয়ন বেশ কয়েকজন দম্পতির পক্ষ থেকে আবেদন জানিয়েছিল। এই দম্পতির স্বামীদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশেষ সেনা অভিযানে বাধ্যতামূলকভাবে অংশ নিতে বলা হয়েছিল।

ক্রুনভের মন্তব্যের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে আইনজীবী ত্রুনভ বিবিসি’কে বলেছেন, তার ইউনিয়ন কী পদক্ষেপ নেওয়া হলো, তা জানতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করবে।

আইনজীবী ত্রুনভ তাস’কে বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে যারা যোগ দিয়েছেন, তাদের শুক্রাণু হিমায়িত রাখতে রাষ্ট্রীয় বাজেট থেকে আর্থিক সহায়তা দিতে একমত হয়েছে মন্ত্রণালয়।

আরো পড়ুন>> ভারতীয় কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

রাশিয়া এ বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালিয়েছে। সেখানে প্রায় দুই লাখ সেনা মোতায়েন আছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে দখল করা বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। যুদ্ধে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেপ্টেম্বর মাসে পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। রাশিয়ার নাগরিকদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়। রাশিয়ার আড়াই লাখেরও বেশি পুরুষ এই প্রক্রিয়া এড়াতে দেশ ছেড়ে চলে যান।

এ ঘোষণার কিছুদিনের মধ্যে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ফনতাঙ্কা ওয়েবসাইটের খবরে বলা হয়, শুক্রাণু হিমায়িত রাখতে পুরুষদের আইভিএফ ও প্রজননবিষয়ক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার হার বাড়ছে। হিমায়িত শুক্রাণু যাতে স্ত্রী ব্যবহার করতে পারেন, সেই নথিও তৈরি করে রাখছেন পুরুষেরা।

আরো পড়ুন>> কম্বোডিয়ায় ক্যাসিনোতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১১

রাশিয়ার এক শুক্রাণু ব্যাংকের কর্মী বলেন, 'অতীতে, দীর্ঘস্থায়ী অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিরাই আমাদের প্রধান গ্রাহক ছিলেন। এখন সুস্থ পুরুষরাও তাদের শুক্রাণু হিমায়িত করছে।’ 

ফনতাঙ্কার খবর বলছে, অসুস্থ না হলে রাশিয়ার পুরুষ ও নারীরা স্বাস্থ্যকেন্দ্রে যান না। তারা এর আগে জৈবিক অংশ হিমায়িত রাখেননি।

যদি যুদ্ধে কোনো পুরুষ নিহত হন বা প্রজনন সক্ষমতা হারান, তাহলে হিমায়িত শুক্রাণুর মাধ্যমে সন্তান নিতে পারবেন, এমন ভাবনা থেকেই পুরুষেরা এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!