ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এনজিওতে নারীর চাকরি নিষেধ, সহায়তা বন্ধ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৩, ২৯ ডিসেম্বর ২০২২
এনজিওতে নারীর চাকরি নিষেধ, সহায়তা বন্ধ জাতিসংঘের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে এনজিওতে নারীদের চাকরিতে তালেবান প্রশাসনের নিষেধাজ্ঞার পর সহায়তা কার্যক্রম বন্ধ করেছে জাতিসংঘ।

বুধবার ‘সময়-সংকট’ কর্মসূচিটি বন্ধ করা হয়। এ সময় এনজিওতে নারী কর্মীদের কাজে বাধা দেওয়ায় অন্যান্য কাজ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

জাতিসংঘের সহায়তা প্রধান মার্টিন গ্রিফিটস, জাতিসংঘের সংস্থাগুলোর প্রধান ও অন্যান্য সহায়তা দলগুলো যৌথ বিবৃতিতে জানায়, সহায়তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা নয়। তাদের সহযোগিতা অব্যশই চলতে হবে। তাই কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান করা হচ্ছে।

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়,  মানবাধিকার কাজে নারীদের নিষেধাজ্ঞা সব আফগানদের দ্রুত জীবন হুমকির মুখে ফেলে দেবে। এরই মধ্যে কিছু নারীদের জন্য ‘সময়-সংকট’ কর্মসূচি থেমে গেছে।

এতে বলা হয়, মানবিক সম্প্রদায় হিসেবে আমরা সীমাবদ্ধতার বিষয়টি অবজ্ঞা করতে পারি না। আমরা জীবনরক্ষা, ‘সময়-সংকট’ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা দেখছি, অনেক কার্যক্রম বন্ধ হবে যেহেতু নীতগত মানবিক সহায়তার জন্য নারী সহায়তা কর্মী নেই।

গত শনিবার ইসলামি শরিয়াত আইনে পরিচালিত তালেবান নারীদের সহায়তা কর্মী হিসেবে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত সপ্তাহে প্রশাসন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া তালেবানের নিষেধাজ্ঞার কারণে গত মার্চ থেকে উচ্চ বিদ্যালয়ে যেতে পারছেন না ছাত্রীরা।

বিবৃতিতে বলা হয়, একটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে সমাজে অবদান রাখা থেকে দূরে রেখে কোনো রাষ্ট্র চলতে পারে না।

বিবৃতিতে স্বাক্ষর করেন ইউনিসেফ, দ্য ওয়াল্ড ফুড প্রোগ্রাম, দ্য ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, দ্য ইউ.এন হাইকমিশন ফর রিফিউজি অ্যান্ড হিউম্যান রাইটস-এর প্রধানরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!