ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ৩০ ডিসেম্বর ২০২২
সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ শ্রমিক নিহত
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া পূর্ব দিকে এক সন্ত্রাসী হামলায় ১০ তেল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এ তথ্য জানিয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার সিরিয়ার জুর প্রদেশের আল-তাইম তেল কূপ থেকে একটি বাস শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। ঐ বাসের ওপর হামলা চালানো হয়।

বার্তা সংস্থা সানা সরাসরি জানায়নি কে বা কারা এ হামলা চালিয়েছে। এছাড়া এটি কি ধরনের হামলা ছিল তাও প্রকাশ করেনি। 

Advertisement

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা’ এ হামলা চালিয়েছে।

সংস্থাটির পরিচালক আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাসটি যাত্রা শুরুর পর সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। এরপর ইসলামিক স্টেটের সদস্যরা বাসকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।

এদিকে, ২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন দেশটির মানুষ। পরবর্তীতে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধের মধ্যেই উত্থান হয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের। তারা সিরিয়ার বড় একটি অংশ দখল করেছিল। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক বাহিনীর সহায়তয় ইসলামিক স্টেটকে পিছু হটায় আসাদ সরকার। তবে সিরিয়ায় এখনো বিক্ষিপ্তভাবে নিজেদের কার্যক্রম চালায় জঙ্গিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: সিরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!