ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ২৬ নভেম্বর ২০২২
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে রকেট হামলা
ছবি: সংগৃহীত

তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

নিজেদের ঘাঁটিতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে অবস্থানরত যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি এবং কোনো কিছুর ক্ষতি হয়নি।’

Advertisement

তবে এ হামলা কারা চালিয়েছে সেটি জানায়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

আরো পড়ুন>> দামি রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে পার্টি, বিল এল দেড় কোটি টাকা!

গত ১৩ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের পর সশস্ত্র কুর্দি দল ওয়াইপিজে এবং পিকেকের ওপর দায় চাপিয়ে সিরিয়ায় অবস্থানরত কুর্দি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা। যদিও ইস্তাম্বুলে বোমা হামলায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে কুর্দি দলগুলো। এরপর থেকে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।  

এদিকে সশস্ত্র জঙ্গি দল আইএসআইএসের উত্থান রুখতে সিরিয়ায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সেনারা। আইএসআইএসের বিরুদ্ধে এ লড়াইয়ে তাদের সহায়তা করে থাকে কুর্দি দল ওয়াইপিজে। ফলে তাদের স্থাপনা লক্ষ্য করে তুরস্ক হামলা চালানোর পর দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!