ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাক-সিরিয়ায় বিমান হামলা চালাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ২০ নভেম্বর ২০২২
ইরাক-সিরিয়ায় বিমান হামলা চালাল তুরস্ক
ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অজুহাতে উত্তর সিরিয়া ও ইরাকে লক্ষ্যবস্তুতে হামলা করেছে তুরস্কের সামরিক বিমান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে ইস্তাম্বুলের মধ্যভাগে বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায় ছয়জন নিহত এবং ৮০ আহত হন। সেই ঘটনার পেছনে সিরিয়া ও ইরান জড়ি থাকার দাবি করছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Advertisement

রোববার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে অভিযান চালানোর ঘোষণা করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সকালে তুরস্কের এ মন্ত্রণালয়টি জানায়, হিসাব-নিকাশের সময় এসে গেছে। যারা বিশ্বাসঘাতকতার আক্রমণ করেছে তাদের অব্যশই দায়ী করা হবে।

গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলের বিস্ফোরণের জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) এবং তার মিত্র সিরিয়া কুর্দিস গ্রুপকে দোষারোপ করেছে। তবে অভিযোগকে অস্বীকার করেছে কুর্দিস যোদ্ধারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!