[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের দুই শীর্ষ নেতা নিহত
ছবি: সংগৃহীত
সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, হামলায় নিহত দুই আইএস নেতা হলেন, আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি।
.png)
আরো পড়ুন>> ইরানে বিক্ষোভ-সহিংসতায় উস্কানি দেওয়ার কথা স্বীকার দুই ফরাসি নাগরিকের
আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!