শুক্রবার (৫ আগস্ট) শহরটির একটি শিয়া আবাসিক এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আফগান পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
.png)
এদিকে প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক বিবৃতিতে আইএস জানিয়েছে যে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।
আরো পড়ুন>> বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলেছেন জেলেনস্কি: অ্যামনেস্টি
নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।
তিনি আরো বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।