বুধবার (৪ জানুয়ারি) শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। ঝড়ের কারণে সানফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘণ্টায় ৭০ মাইল (১১০ কিলোমিটার) বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
.png)
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচনে ষষ্ঠ দফার ভোটেও ম্যাকার্থির হার
সাইক্লোন মোকাবিলায় জনগণকে সহায়তা করার জন্য রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এ ছাড়া সানফ্রান্সিসকোয় একটি জরুরি অপারেশন সেন্টার খোলা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বম্ব সাইক্লোনের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া বহু মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে।