সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, তীব্র শীতে ব্যস্ত রাস্তার মধ্যে বাস থামিয়ে চা কিনতে যান ভারতের দিল্লির এক গাড়ি চালক। আর তাতে বিশাল যানজট লেগে যায় পেছনে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের (ডিটিসি) একটি বাসের চালক ব্যস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চা কিনতে গেছেন। এ জন্য রাস্তার উল্টো পাশের একটি চায়ের দোকানে ঢুকেছেন এবং একটু পরে চা নিয়ে বাসে ফিরে যাচ্ছেন। কিন্তু ততক্ষণে রাস্তায় বিরাট যানজট লেগে গেছে। পেছনের ক্ষুব্ধ গাড়িচালকরা ক্রমাগত হর্ন বাজিয়ে চলেছেন।
.png)
ভিডিওতে কণ্ঠ দেওয়া একজনকে বলতে শোনা যায়, ওই বাসচালক দিল্লি ইউনিভার্সিটির উত্তর ক্যাম্পাসের বিখ্যাত সুদামা চা স্টলে চা কিনতে ঢুকেছিলেন।
আরো পড়ুন>> মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলে গ্রেফতারের জেরে সংঘর্ষ, নিহত ৩
শুভ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে গত ২ জানুয়ারি শেয়ার করা হয় ভিডিওটি। এর পরপরই ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিওটি এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারের বেশিবার দেখা হয়েছে। মন্তব্য পড়েছে কয়েকশ।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে তার লাইসেন্স দীর্ঘ সময়ের জন্য স্থগিত করুন। এর শাস্তি না হলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। আমরা এটিকে একটি মিম/কৌতুক হিসেবে নিতে পারি, কিন্তু এ ধরনের কাজকে উত্সাহিত করা উচিত নয়।’
ভিডিওটি দেখুন...
men😭☕ pic.twitter.com/EDOSmxlnZC
— Shubh (@kadaipaneeeer) January 2, 2023