ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কর্মীদের ৪ বছরের বেতন দিয়ে চমক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ১০ জানুয়ারি ২০২৩
কর্মীদের ৪ বছরের বেতন দিয়ে চমক!
ছবি: সংগৃহীত

কিছু কর্মীকে ৪ বছরের বেতনের সমান বোনাস দিয়ে সাড়া ফেলেছে তাইওয়ানভিত্তিক শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশন। গত দুই বছরে ব্যবসায় অভাবনীয় সফলতা আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এভারগ্রিনের এক কর্মকর্তা জানান, আমাদের কোম্পানি ৫০ মাসের বা চার বছরের বেশি বেতনের সমান অর্থ বোনাস হিসেবে কর্মীদের কাছে হস্তান্তর করেছে।

কর্মীদের চাকরির গ্রেড ও কাজের ধরনের ওপর বোনাস দেওয়া হয়েছে। তবে তাইওয়ানভিত্তিক চুক্তির আওতায় থাকা কর্মীরা বেশি বোনাস পেয়েছেন।

Advertisement

সম্প্রতি এভারগ্রিন মেরিন করপোরেশন জানায়, বছরের শেষ বোনাস সবসময় কোম্পানির পুরো বছরের ব্যবসায়িক আয় ও কর্মীদের কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!