ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ১৫ ডিসেম্বর ২০২২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
প্রতীকী ছবি

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ভূখণ্ডটির রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬.২। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। 

খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে।

Advertisement

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।

তিনি আরো বলেন, দেশটিতে এ পর্যন্ত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে।

তাইপেতে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্পগুলোর চেয়ে কম ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!