বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, অন্যদিনের মতো বুধবারও ব্যস্ত সড়কে ছিল পথচারীদের আনাগোনা। এদিন হুট করে পথচারীদের ওপর একটি গাড়ি ওঠে যায়। বদলে যায় পরিস্থিতি। গাড়ি চাপায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
.png)
এ ঘটনায় জড়িত ২২ বছর বয়সী গাড়ি চালককে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন>> পরিস্থিতি অনুকূল হলে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় আবার খুলবে: তালেবান
এদিকে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় জনসাধরণের ভেতরে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছেন চালক।
কোনো উদ্দেশ্য নিয়ে ভিড়ে গাড়ি তুলে দিয়েছেন কিনা, এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।