[ আন্তর্জাতিক ]
পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বন্ধ
ছবি: সংগৃহীত
ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার পর, পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর আজ সমস্ত আগত এবং বহির্গামী ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের মুখপাত্র টেকনাথ সিতৌলা বিমানবন্দরে আজকের নির্ধারিত সব ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ বিমানটি ৬৮ জন যাত্রী এবং ৪ ক্রু সদস্য নিয়ে পোখারার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড়ঘেরা স্থানে বিধ্বস্ত হয়।
.png)
ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৮ জন নিহতের খবর পাওয়া গেছে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ৬২ জন প্রাপ্তবয়স্ক, তিনজন শিশু এবং তিনজন অক্ষম ছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!