ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪০ বছর পর লটারি জিতে কোটিপতি হলেন এই বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ২০ জানুয়ারি ২০২৩
৪০ বছর পর লটারি জিতে কোটিপতি হলেন এই বৃদ্ধ
ছবি: সংগৃহীত

মহান্ত দারকা দাস। ভারতের পাঞ্জাবে বাস করেন। ৮৮ বছর বয়সেই লটারি জিতেই কোটিপতি বনে গেছেন তিনি। ৫ কোটি রুপি জিতে তিনি এখন জিরো থেকে হিরো।

লটারি জেতার পরই তাকে অভিনন্দন জানাতে দূর-দূরন্ত থেকে লোকজন ছুটে আসছেন। ৩৫ থেকে ৪০ বছর ধরে লটারি কিনে আসছিলেন এই বৃদ্ধ। তার ইচ্ছা লটারি জিতলে সেই অর্থ দিয়ে পরিবারের উন্নতি করার। শেষ পর্যন্ত তিনি লটারি জিতলেন। 

মহান্ত দারকা দাস বলেন, লটারিতে পাওয়া অর্থ দিয়ে নতুন একটি বাড়ি তৈরি করব। বাকি অর্থ দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব।

Advertisement

তার ছেলে নরেন্দ্র কুমার শর্মা বলেন, বাবাকে লটারির টিকিট কেনার জন্য ভাগ্নে টাকা দিয়েছিল। বাবা লটারি জিতেছেন। এতে আমরা খুবই খুশি।

গত ১৬ জানুয়ারি লটারির ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম হন দারকা দাস। প্রথম বিজয়ী হওয়ায় তিনি ৫ কোটি টাকা পাবেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: ভারত লটারি
লিংক সফলভাবে কপি হয়েছে!