মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি এবার সূর্যকে নিরীক্ষণের জন্য ভারতের প্রথম ডেডিকেটেড মিশন আদিত্য-এল১ লঞ্চ করার পরিকল্পনা তৈরি করা হয়েছে। চলতি বছরের অক্টোবরে এই মিশন পরিচালনা করতে শঙ্করসুব্রহ্মণ্যন কে-কে মিশনের প্রধান বিজ্ঞানী হিসেবে মনোনীত করা হয়েছে।
ইসরোর এই সৌর মিশনের নাম দেওয়া হয়েছে ‘আদিত্য এল ১’। হিউম্যান স্পেসফ্লাইট সেন্টারের পরিচালক ড. উন্নিকৃষ্ণন নায়ার জানিয়েছেন, এই মিশন সফল হলে মহাবিশ্বের উৎপত্তি এবং অন্যান্য অনেক অজানা তথ্যের উফর আলোকপাত করা সম্ভব হবে বৈজ্ঞানিকদের পক্ষে।
.png)
এই মিশনে ইসরোর লক্ষ্য হবে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে আদিত্য এল ১ মহাকাশযানটিকে পাঠানো। সেই স্থানে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি বিন্দু মহাকর্ষীয় টান অনেকটাই কম। সেটি মহাকাশে পার্কিং এরিয়ার মতো। সেখান সেই মহাকাশ যানকে অবস্থান করানোর মাধ্যমেই যাবতীয় গবেষণা চালাবেন বিজ্ঞানীরা।
এই মিশনের জন্য তৈরি এসএসএলভি রকেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৩০ কোটি টাকা। মাত্র সাতদিনে ছয়জন বিজ্ঞানী এই রকেটটি একত্রিত করে লঞ্চের উপযুক্ত করে তুলতে পারেন। এদিকে সৌর অভিযানের পাশাপাশি ইসরোর চন্দ্রাভিযানও পিছিয়ে গিয়েছিল কোভিডের জেরে।